দেশের শেয়ারবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KPCL) ২ বছরের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে তারা ৩০ শে জুন ২০২৩ ও ৩০ শে জুন ২০২৪, তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিনের সাহায্য ব্যাংক একাউন্টে নগদ বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শে জুন ২০২৩ ও ৩০ শে জুন ২০২৪, তারিখে সমাপ্ত বছরের জন্যে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।