ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর লিগ লিডার রিয়াল মাদ্রিদের (২১ ম্যাচে ৫৪ পয়েন্ট) চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে বার্সা। ভিয়ারিয়ালের বিপক্ষে কাতালান ক্লাবটি হেরেছেও বড় ব্যবধানে। বিধ্বস্ত হওয়ার পর কোচিং ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হার্নান্দেজ।
শনিবার (২৭শে জানুয়ারি) ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ১৯৬৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল হজম করেছে কাতালানরা। এই হারের পর থামার কথা ভাবছেন জাভি। জুনে মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিবেন তিনি। ৩০শে জুনই ক্লাবে তার শেষ দিন বলে নিশ্চিত করেছেন।
দায়িত্ব ছাড়ার ঘোষণায় জাভি বলেন, ‘আমি জুনে বার্সেলোনা ছাড়ছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ফেরা যায় না। এটাই পরিবর্তনের উপযুক্ত সময়। একজন কিউল হিসেবে আমি মনে করি, এটাই ক্লাব ছাড়ার সময়। শনিবার বোর্ড ও ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমি ৩০শে জুন দায়িত্ব ছাড়ছি।’
২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির কোচের পদে থাকেন তিনি। ২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন। সেই জাভিই এবার ছেড়ে যাচ্ছেন বার্সাকে।
সাকিবের চোখে অস্ত্রোপচার লাগছে না
জাভির পর কে হচ্ছেন বার্সেলোনার কোচ? তালিকায় আছে বেশ কয়েকজনের নাম। এরমধ্যে আছেন বার্সার সাবেক ফুটবলার রাফা মারকেজ, থিয়াগো মট্টা, জিরোনার কোচ মিগুয়েল মাইকেল এবং মার্সেলো গ্যালার্ডো।

রাফা মারকেজ এখন বার্সেলোনা ‘বি’ দলের সঙ্গে রয়েছেন। সিনিয়র দলের কোচ হওয়ার সম্ভাবনা তারই বেশি। ক্লাবটির আরেক সাবেক প্লেয়ার মট্টা আছেন ইতালিয়ান ক্লাব বলোগনার দায়িত্বে। বার্সায় চাকরির প্রস্তাব পেলে তিনিও উত্তর ইতালির ক্লাবটির দায়িত্ব ছাড়তে পারেন, তা তো অনুমেয়ই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।