আজ সকালের ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ওই ম্যাচটা টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে।
তাদের আগে ভোর ৪টায় হওয়া ম্যাচে কলম্বিয়া পানামাকে হারিয়েছে, হামেস রদ্রিগেসরা জিতেছে ৫-০ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ এখন উরুগুয়ে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ প্রথমবার কোপায় খেলতে আসা কানাডা।
অ্যারিজোনায় শুরুর ৮ মিনিটে দলটিকে এগিয়ে নেন কোর্দোবা। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হামেস রদ্রিগেস। ৪১ মিনিটে লুইস ডিয়াস গোল করছে এই অর্ধেই স্কোর হয়ে যায় ৩-০। তার পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন রিচার্ড রিওস ও মিগুয়েল বোরহা। শেষ গোলটিও আসে স্পট কিক থেকে।
পানামাকে বিধ্বস্ত করে এখন সেমিফাইনালে হুঙ্কার দিয়ে রেখেছে কলম্বিয়া। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া রদ্রিগেস যেমনটা বলেছেন, ‘এখনও গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসা বাকি। আশা ফাইনালে খেলার আশা রাখি।’
১০ জুলাই নিউ জার্সিতে প্রথম সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। তার পর দিন নর্থ ক্যারোলিনায় উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার।
কোপা আমেরিকায় সেমিফাইনালের সময় সূচি
১০ জুলাই- আর্জেন্টিনা বনাম কানাডা, সকাল ৬টা
১১ জুলাই- উরুগুয়ে বনাম কলম্বিয়া, সকাল ৬টা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।