শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড(BATBC) গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫০ শতাংশ চুড়ান্ত নগদ লভ্যাংশ দিবে।অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি তার শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
আজ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২.৪২ টাকা। যা আগের বছর ছিল ৩৩.১১ টাকা।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৩২.০৭ টাকা। যা আগের বছর ছিল ১৮.৯০ টাকা।শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১০৬.৮৮ টাকা, যা আগে ছিল ৯৯.৩৩ টাকা।
আগামী ২৫ শে মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।