একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে তিন থেকে চার টাকা। টন প্রতি কমেছে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত। ভারত থেকে আমদানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে পেঁয়াজের দামে।
আজ মঙ্গলবার (৯ জুলাই) দিনাজপুরের হিলি বন্দরে আমদানি করা পেঁয়াজের প্রবেশ করতে দেখা যায়। এরপর সেখানে ভিড় করেন পাইকাররা। পেঁয়াজের দরদাম ও বিক্রি চলবে আজ সন্ধ্যা পর্যন্ত।
বন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য। বর্তমানে আবহাওয়া তেমন ভালো না। তার মধ্যে অতিরিক্ত গরম। পেঁয়াজের ট্রাকগুলো আসছে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার কিলোমিটার দূর থেকে। যে কারণেই প্রতিদিনের বাজার দরে আমরা পেঁয়াজগুলো বিক্রি করে থাকি। রাখার কোনো সুযোগ নাই।
দাম কমার বিষয় ব্যবসায়ীরা বলেন, কাঁচা পণ্য কখনো দাম বাড়বে আবার কখনো কমবে, এভাবে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হয়।
হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই এক গাড়ি পেঁয়াজ আমদানি হলেও গত দুদিন থেকে তা বুদ্ধি পেয়েছে। পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য, কাস্টমসের শুল্কায়ন শেষে পণ্য দ্রুত ছাড়সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেলো ৬ দিনে ভারতীয় ২০ ট্রাকে ৫৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলেও গত দুদিনে আমদানি হয়েছে ভারতীয় ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।