দেশে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,আগামিকাল ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ নগদ জমা রাখতে হবে।
ব্যাংকগুলোকে এতদিন দৈনিক ভিত্তিতে ন্যূনতম সাড়ে ৩ শতাংশ নগদ জমা রাখতে হতো ।