অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে কন্টেইনার জট বেসরকারি ডিপোগুলোতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি ও আমদানি পণ্যের কন্টেইনারের জট বেড়েছে। রপ্তানি কন্টেইনারের ক্ষেত্রে ৪৫ ভাগ এবং আমদানি কন্টেইনারের ক্ষেত্রে প্রায় ২৭ ভাগ বেশি কন্টেইনার নিয়ে সংকটে পড়েছে ডিপোগুলো।

এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ও ডিপো মালিকেরা। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অফডকগুলোতে স্বাভাবিক সময়ে রপ্তানির কন্টেইনার থাকে সাত থেকে আট হাজার। আর আমদানি কন্টেইনার থাকে সাত হাজারের মতো।

গতকাল রোববার (১১ আগস্ট) ডিপোগুলোতে রপ্তানির কন্টেইনার ছিল ১৩ হাজার ৫ শ ১৫ এবং আমদানি কন্টেইনার ছিল ৮ হাজার ৮ শ ৮৮টি। এর বাইরে খালি কন্টেইনার রয়েছে আরও প্রায় ৪৪ হাজার।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, নিরাপত্তা ও পরিবহন জটিলতায় ডিপোগুলো থেকে জেটিতে কন্টেইনার স্থানান্তর হচ্ছে ধীরে। যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি খাতে। পরিস্থিতি সামাল দিতে কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ানোসহ নানা পরামর্শ দিয়েছে ডিপো মালিকেরা।

উল্লেখ্য, বেসরকারি অফডক বা ডিপোগুলোর সম্মিলিতভাবে ৮৫ হাজার কন্টেইনার রাখার সুযোগ রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।