শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানি সাতটি সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের টাকা বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, এসিআই লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল, এসিআই ফরমুলেশন, সোনারগাঁও টেক্সটাইল বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইনটেক লিমিটেড।
বেক্সিমকো ফার্মা লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এসিআই লিমিটেড
কোম্পানিটি ৩১ শে মার্চ ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ।
তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এসিআই ফরমুলেশন লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডি থাই অ্যালুমিনিয়া লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ইনটেক লিমিটেড লিমিটেড
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ০.২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।