পবিত্র রমজানের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান শুরু করবে। রাজধানীতে প্রতিদিন তিনটি ও জেলা-উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।
এদিকে, ইফতার ও সেহরির জন্য খোলা বাজার থেকে ৭৩৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। এর মধ্যে ৫৫৯টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে, যেখানে ৪৭টি পণ্য নিম্নমানের হিসেবে শনাক্ত করা হয়েছে। মানহীন পণ্যের তালিকায় রয়েছে প্রাণিজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই ও মসলা।
শিল্প উপদেষ্টা আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যার মধ্যে ৪২৮টি মামলায় সাজা দেওয়া হয়েছে। তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।