অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

তিন মেয়াদের ট্রেজারি বিলের সুদের হার ৫ থেকে ৫৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুদের হার আবারও ১০ শতাংশ ছাড়িয়েছে বাংলাদেশে সব মেয়াদের ট্রেজারি বিলের (টি-বিল) ।জানা গেছে সরকারি ঋণগ্রহণ বৃদ্ধি ও ব্যাংক খাতে তারল্য সংকটের কারণে সুদহার বেড়ে গেছে।

গত রবিবার ৯১, ১৮২ ও ৩৬৫ দিনের ট্রেজারি বিলের সুদের হার ৫ থেকে ৫৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়েছে। এদিন ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ দাঁড়িয়েছে ১০ দশমিক ০৮ শতাংশ, ১৮২ দিনের ১০ দশমিক ৩০ শতাংশ এবং ৩৬৪ দিনের ১০ দশমিক ০৪ শতাংশে। অথচ দুই সপ্তাহ আগেও ৯১ দিনের সুদ ছিল ৯ দশমিক ৫২ শতাংশ, ১৮২ দিনের ৯ দশমিক ৯৭ শতাংশ এবং ৩৬৪ দিনের ৯ দশমিক ৯৯ শতাংশ।

জানা গেছে দুটি কারণে ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে। প্রথমত, সরকার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণগ্রহণ বাড়িয়েছে, কারণ বর্তমানে সরকারের হাতে নগদ অর্থের ঘাটতি রয়েছে। ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ প্রান্তিকে সরকার নিট ২২,০০০ কোটি টাকা বেশি ধার নেবে, ফলে চাহিদা বেড়ে যোগানের তুলনায় সুদের হারও বাড়ছে।

দ্বিতীয়ত, বাজারে তারল্য সংকট দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিলামের মাধ্যমে ডলার কেনা বন্ধ রেখেছে। টানা তিন মাস ডলার কেনার ফলে বাজারে টাকা বেড়ে গেলেও এখন সে সরবরাহ নেই। একই সঙ্গে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও আশানুরূপ নয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।