অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ফান্ডামেন্টাল শেয়ার কিনে কি পাপ করেছি!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার ২রা আগস্ট ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক আজ শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ধারাতে ছিল। তবে আজ সারাদিন সূচক উঠানামা মধ্যেই ছিল। আজ সূচকের সাথে লেনদেন ও বেড়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩৯.১৫ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৫৪৬.৪৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৯২.৭০ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৪২.৯৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫.৮৩ পয়েন্টে। ডিএস ৩০ সূচক, ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৬০.৯৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮ টির, দাম কমেছে ৮৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৬৪ টির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ  ২০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজকের দাম বৃদ্ধির শীর্ষ  ২০ তালিকায় ১১ টি খাতের শেয়ার ছিল। আজ অনেকদিন পরে  টপ গেইনিং তালিকায় টেক্সটাইল খাতের ৪ টি শেয়ার উঠে এসেছে। তাছাড়া বেশ কশেকটি  লোপেইডের শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় চলে এসেছে। আজ সেক্টরে কোন একক মুভমেন্ট লক্ষ্য করা যায়নি, তবে আজ স্বল্প মূলধনের প্রায় সব কোম্পানিগুলির প্রধান্য ছিল।

 

আজ  ব্লকে মার্কেটে ৫৮ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬২.২৬ কোটি টাকা। গতকাল ব্লক মার্কেটে মোট ৬২ টি কোম্পানির ট্রেড হয়েছিল ২৮.৯৮ কোটি টাকা। আজ ব্লক মার্কেটে গতদিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৩৩.২৮ কোটি টাকা।

আজ ডিএসইর মোট লেনদেন ৬৩৯.১৫ কোটি টাকা, ব্লক মার্কেটের লেনদেন ৬২.২৬ টি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন  হয়েছে ৫৭৬.৮৯ কোটি টাকা, যা গত কাল ছিল ৫১৭.৪৭ কোটি  টাকার। সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ৫৯.৪২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর সূচক টানা ৮ দিন কমার পরে গতকাল ও আজ সূচক ইতিবাচক ধারাতে লেনদেন শেষ করল।

আশ্চর্যজনক হলে ও সত্য বাজারের ভালো মানের শেয়ারের সিংহভাগ শেয়ার ফ্লোরে আটকে আছে।

আজ টেলিফোনে ঢাকা শেয়ার বাজার ডটকমকে বিনিয়োগকারী সাজিদ মাহমুদ জানান প্লিজ আপনারা ফ্লোর নিয়ে একটু লিখেন, আমরা আর পারছিনা। আমরা কি ফান্ডামেন্টাল শেয়ার কিনে কি পাপ করেছি ?

সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায় বাজার বাড়লে কমলেও ফ্লোরে আটকে থাকা  বিনিয়োগকারীদের কোন উপকার হচ্ছেনা। বিনিয়োগকারীদের দাবী ফ্লোরের শেয়ারের যাতে স্বাভাবিক লেনদেনে ফিরে আসে, সে ব্যাপারে যেন ব্যবস্থা নেয় নীতিনির্ধারকরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।