অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

লাফার্জ হোলসিম কোম্পানির নাম এবং ট্রেডিং কোড পরিবর্তন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক জায়ান্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের (LHBL) কোম্পানির নাম এবং ট্রেডিং কোড  পরিবর্তনের অনুমোদন দিয়েছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ  সূত্রে জানা গেছে ।

জানা গেছে, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) ।

নাম পরিবর্তনের ফলে কোম্পানির নতুন নাম হবে ‘লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি।’ ‘লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড’ এর পরিবর্তে এবং কোম্পানির ডিএসই ট্রেডিং কোড “LHBL” এর পরিবর্তে আগামী কাল বুধবার (৯ অক্টোবর) থেকে ডিএসই ট্রেডিং কোড  “LHB”  কার্যকর হবে। অন্যান্য তথ্য (কোম্পানির নাম এবং ট্রেডিং কোড ব্যতীত) সিকিউরিটিজ অপরিবর্তিত থাকবে।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ৬৪.১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৩.৮৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।