অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিনেতা আফজাল হোসেনের হার্ট অ্যাটাক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

 একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার (৪ঠা সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়।

দেশ বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

সংবাদমাধ্যমকে নির্মাতা শিহাব বলেন, আফজাল ভাই কল করে জানালেন- তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তার অসুস্থতার কারণে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং বাতিল করা হয়েছে।

‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মের নির্মাতা শিহাব আরও বলেন, এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭শে আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু করার পর বাংলাদেশে আজ মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত এ সিনেমার শুটিং শুরু হবে না।

 

কর্তব্যরত চিকিৎসক জানান, সোমবারের রাতে অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছিল। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার পর বর্তমানে আফজাল ওই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, অভিনেতার অসুস্থতার সর্বশেষ খবরের জন্য তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, শেষ পর্যন্ত তাদের যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।