অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদন হয়।

উল্লেখ্য শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে।শেখ হাসিনার সরকারই ১৫ আগস্টে দেশে সরকারি ছুটি চালু করেছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।