সমগ্র বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠিত ব্যাচ ভিত্তিক গ্রুপ “ স্বাধীনগ্রুপ SsC97🔥HsC99 ” তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বন্ধুদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) ঢাকার ধানমন্ডি সাতরাস্তা মোরে অবস্থিত ‘দি ফরেস্ট লাউঞ্জের হল রুমে‘ নানা আয়োজনে মুখরিত ছিল স্বাধীন গ্রুপের এসএসসি ৯৭ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠান। দেশের বিভিন্ন শহর থেকে ২০০ জনের বেশি বন্ধু অংশ নেন স্বাধীন গ্রুপ SsC97🔥HsC99 তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে।
কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর ৯৭/৯৯ যে সব বন্ধুরা মারা গিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়,পরে নামাজের বিরতির পরে , দুপুরের লাঞ্চ সম্পন্ন করে পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল গ্রুপের এডমিন প্যানেলের বন্ধুদের গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ।
এর আগে ২০২০ সালে তানভির আব্বাস মাসুম ও সমমনা ৯৭/৯৯ ব্যাচের কয়েকজনবন্ধুদের নিয়ে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘স্বাধীন গ্রুপ SsC97🔥HsC99 প্রতিষ্ঠা করা হয়।স্বাধীন গ্রুপে বর্তমানে প্রায় ১৬ হাজার জন বন্ধু যুক্ত রয়েছেন। যারা সমগ্র বাংলাদেশের স্কুল – কলেজ থেকে SsC97🔥HsC99 পরীক্ষা দিয়েছিল।
এই গ্রুপের মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেইআবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার–পরিজনের। অনেকের চেহারা চেনা চেনালাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুল বন্ধু। ঢাকার ধানমন্ডি সাতরাস্তা মোরেঅবস্থিত দি ফরেস্ট লাউঞ্জের হল রুম যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এইসাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
স্কুল–কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় ৯৭/৯৯ সবশিক্ষার্থী। এই দীর্ঘ ২৬ বছরে এসএসসি–৯৭ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায়চলে গেছেন। এদের মধ্যে অনেকে শিক্ষক , সরকারি /বেসরকারী কর্মকর্তা ,ব্যাংকার ,ডাক্তার, ইঞ্জিনিয়ার , আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার উদ্যোক্তা ও ব্যবসায়ী।কেউ বা আবার প্রবাসী।
“কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা ৯৭/৯৯ বন্ধু”
#মিলনমেলার মূল আয়োজক ছিলেন, স্বাধীন গ্রুপ SsC97🔥HsC99 ব্যাচের এডমিনপ্যানেল বন্ধুরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রুপ ক্রিয়েটর তানভীর আব্বাস মাসুম সহআরো বেশ কিছু বন্ধুরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে এ ভার্চুয়াল গ্রুপকে সাংগঠনিক রূপেরমাধ্যমে সকল বন্ধুদের একত্রিত করে আর্থিক ভাবে পিছিয়ে থাকা বন্ধুদের সহায়তা, মেধাবীসন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্টীয়কোন দূর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।
স্বাধীন গ্রুপ SsC97🔥HsC99 ব্যাচের বন্ধুদের মিলন মেলাটি দুপুর ১২ টায় শুরু হয়ে,বিকাল ৫.৩০ মিনিটে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে গ্রুপ এডমিন তানভীর আব্বাস মাসুম সমাপ্ত ঘোষণা করে। আগামীতেআবারও এমন মিলনমেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts