শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL) কোম্পানির ৩য় প্রান্তিক ইপিএস ঘোষণা করা হয়েছে।
আজ ২৬ শে জানুয়ারি বিকালে অনুষ্ঠিত সভায় কোম্পানিটির ৩১শে ডিসেম্বর ২০২৪ এ শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনা করে ৩য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে।
গত ৩য় প্রান্তিকে (৩ মাসে অক্টোবর ২৪ – ডিসেম্বর ২০২৪ ) কোম্পনিটি শেয়ার প্রতি আয় হয়েছে ২০.৩২ টাকা, যা আগের বছরে ছিল ১৮.৩০ টাকা এবং ৯ মাসে (এপ্রিল ২৪-ডিসেম্বর ২০২৪) আয় হয়েছে ৫৩.২৬ টাকা, যা আগের বছরে ছিল ৪৯.৩৮ টাকা।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS)হয়েছে ১৮.৪৬ টাকা, যা আগের বছরে ছিল ১০৪.৯৯ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩১২.৭৯ টাকা, যা আগের বছর ছিল ২৮৯.৭০ টাকা।