বৌদ্ধদের অন্যতম সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আষাঢ়ী পূর্ণিমা আজ। নানা আয়োজনে খাগড়াছড়িতে দিনটি উদযাপন শুরু করেছে সম্প্রাদায়টির মানুষ।
গৌতম বুদ্ধ যেমন নিজ প্রচেষ্টায় জীবনের পূর্ণতা সাধন করে মহাবোধি বা আলোক প্রাপ্ত হয়েছিলেন এবং জগজ্জ্যোতি বুদ্ধত্ব প্রাপ্ত হন তেমনি ভাবে পূর্ণ চন্দ্রের মতো নিজের জীবনকে ঋদ্ধ করাই প্রতিটি বৌদ্ধের প্রচেষ্টা।
আষাঢ়ী পূর্ণিমার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধরা এই প্রচেষ্টার প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করে থাকে। শুধু সাধারণ বৌদ্ধ নয়, ভিক্ষুদের জন্যও আষাঢ়ী পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে। বৌদ্ধরা এদিনটিকে সচরাচর শুভ আষাঢ়ী পূর্ণিমা হিসেবে অভিহিত করে থাকে।
আজ মঙ্গলবার দিনটি উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে সকাল থেকেই সম্প্রদায়টির নর-নারীরা সমবেত হতে শুরু করেছেন। বৌদ্ধ বিহারে গিয়ে তারা ফুল পূজা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্জলনের পঞ্চশীল গ্রহণের পর দেশ-জাতি মঙ্গলের জন্য বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাষিক চিবর দান, পিণ্ড দানসহ নানা ক্রিয়াকর্ম করে সমবেত প্রার্থনা করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষা বাসব্রত আরম্ভ। বৌদ্ধ ভিক্ষুরা তিনমাস বর্ষাব্রত পালন পালন করবেন আত্মশুদ্ধির জন্য। এই তিন মাস তারা নিজ বৌদ্ধ বিহার ছাড়া কোথাও রাত্রী যাপন করবেন না। নিজ বিহারে ধ্যান সাধনা করবেন। এই তিন মাস পর শুরু হবে কঠিন চিবর দানোৎসব।
এছাড়াও এই দিনে ভগবান গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ সারনাথের ঋষিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিক্ষুদের নিকট প্রথম ধর্মচক্র প্রবর্তনসূত্র দেশনা, শ্রাবস্তীর গন্ডম্ব বৃক্ষমূলে যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিত স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষা বাসব্রত আরম্ভ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।