অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ফের অনলাইন জুয়ার জড়ালো সাকিবের!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অনলাইন জুয়ার সাইট বেটউইনার এর অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে চুক্তি করে একবার বিতর্কের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ব্যাপক সমালোচনা ও বিসিবির শাস্তির হুমকিতে সেই চুক্তি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হন সাকিব। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেননি বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক। ফের একটি অনলাইন জুয়ার সাইটের সঙ্গে জড়িয়েছে সাকিবের নাম।

গত বছর আগস্টে বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কিত হয়েছিলেন শাকিব। বিসিবির নীতিমালা অনুযায়ী ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় সাকিব বিসিবির এই নিয়ম মেনে চলতে বাধ্য। কিন্তু তিনি সেটা অনুসরণ করেননি। পরে অবশ্য বিসিবির আপত্তির মুখে তিনি চুক্তি বাতিল করেন।

তবে আবারও সাকিবের নাম জড়িয়েছে অনলাইন জুয়ার সাইটের সঙ্গে। বাবু৮৮ (BABU88) নামে একটি অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইটের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সাকিবকে।

সেই বিজ্ঞাপনে সাকিব দাবি করছেন যে, ‘বাবু৮৮’ সাইটটি বাংলাদেশের এক নম্বর স্পোর্টস প্লাটফর্ম। যেখানে ক্রিকেটসহ বাকি সব খেলার আপডেট পাওয়া যাবে। তবে সাইটটিতে ঢুকলে দেখা যায়, এখানে ক্রিকেট নিয়ে বাজি তো ধরাই যায়, চাইলে খেলা যায় ক্যাসিনো, স্লট গেমের মতো জুয়াও।

‘বাবু৮৮’ সাইটটি এলপিএলের দল ডাম্বুলা অরা ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়াল টাইগার্সের অফিসিয়াল পার্টনার। গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবশেষ আসরে সাকিব মন্ট্রিয়ালের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাবু৮৮সহ বেশ কয়েকটি অনলাইন জুয়া সাইটের প্রচারণার দায়ে তিন ইউটিউবারকে গ্রেফতারও করেছিল পুলিশ। সাকিবের অনলাইন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।