ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে কম শুল্কে। প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এই স্থলবন্দর দিয়েই। নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েই আমদানি হচ্ছে এসব পেঁয়াজ। কিন্তু কমেনি দাম পেঁয়াজের । উল্টো কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি ভারতীয় ইন্দর জাতের পেঁয়াজ ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮৭ টাকায় এবং নাসিক ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। অন্যদিকে হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম না কমার কারণে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, পেঁয়াজের দাম কমেছে, এমন খবরে বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখছি বিপরীত। বাজারে সব ধরনের পেঁয়াজের দামই বৃদ্ধি পেয়েছে। যেখানে শুল্ক কমিয়েছে ভারত সরকার সেখানে তো পেঁয়াজের দাম অর্ধেকে আসার কথা। কিন্তু বাজারে তার উল্টো চিত্র। প্রতিদিন যদি সব নিত্যপণ্যের দাম এভাবে বৃদ্ধি পেলে আমরা কিভাবে চলবো, এমন প্রশ্ন তাদের।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের তিন দিনে ভারতীয় ৩৪ ট্রাকে প্রায় ১ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।