অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ইদের ছুটি তিন দিনই থাকছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ইদুল ফিতরের আগে মঙ্গলবার (৯ই এপ্রিল) ছুটি বাড়ানো হয়নি। ইদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইদের আগে ওই দিন ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১লা এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেন৷

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ই এপ্রিল ছুটি দেয়া হলে, ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ইদ করতে যাবেন, তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

এর আগে গতকাল রোববার (৩১শে মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ই এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। ওই বৈঠরক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সে জন্য ব্যবস্থা নেয়া হবে। পোশাক শ্রমিকদের প্রাপ্য বেতন যাতে সময়মতো দেয়া হয়, তার জন্য বন্ধের দিনও ব্যাংক খোলা রাখা হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ই তারিখ খোলা জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য আমরা (৯ই এপ্রিল বন্ধ রেখে) আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়। সুপারিশ করেছি, যদি ১১ই এপ্রিল ইদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে মানুষজন। সে সেজন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ করা হয়।

এবার রমজান মাস ৩০ দিন হলে ইদুল ফিতর হবে ১১ই এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ই এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ই এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

এদিকে, ৯ই এপ্রিল (মঙ্গলবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে ইদে এক টানা ৬ দিন ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।