শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (TRUSTBANK) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আহসান জামান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী চলতি মাসের ১০ জুলাই ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেন।