পেন্টাগনের এক বিবৃতি থেকে জানা যায়, ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীকে পূর্ব ভূমধ্যসাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সহযোগিতা করার জন্য পাঠানো হচ্ছে।
‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করার জন্য ইসরায়েলে দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সমর্থন করার জন্যই মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শনিবার লয়েড অস্টিন বলেন, ইসরায়েলের নিরাপত্তা এবং এই যুদ্ধ বাড়ানোর যেকোনো প্রচেষ্টাকে বাধা দিতে ওয়াশিংটন সংকল্পবদ্ধ।
৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন। অপর দিকে ইমরায়েলের বোমা হামলায় দুই হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।