পবিত্র রমজান মাসে ব্যাংকের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। রমজান মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত। তবে রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪ টা পর্যন্ত। গত মঙ্গলবার (৫ই মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব তফশিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল ৯টা ৩০ মিনিট থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে। রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।