অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ক্রিমিয়ার আকাশে মার্কিন ড্রোন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুদ্ধবিমান পাঠিয়ে অধিকৃত ক্রিমিয়ার আকাশে দুটি মার্কিন ড্রোনকে প্রতিহত করেছে রাশিয়া। গতকাল সোমবার মস্কোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে জানায়, রাশিয়ার সীমান্তসংলগ্ন ক্রিমিয়ার আকাশে গতকাল দুটি মার্কিন ড্রোন শনাক্ত করা হয়। এরপর ড্রোন দুটিকে প্রতিহত করতে দ্রুত দুটি যুদ্ধবিমান পাঠানো হয়। এর একটি রিপার এবং অন্যটি গ্লোবাল হক ড্রোন ছিল।

পোস্টে আরও বলা হয়, রাশিয়ার যুদ্ধবিমানের উপস্থিতি বুঝতে পেরে মার্কিন ড্রোন দুটি গতিপথ বদলে ফেলে। পরে ওই এলাকা ছেড়ে চলে যায়।

ইউক্রেনের বিরুদ্ধে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। সেই থেকে ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন ও রাশিয়ার যুদ্ধবিমানের মধ্যে এমন ঘটনা বেড়েছে। গত রোববার কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন ড্রোন রুশ সীমায় ঢুকে পড়েছিল। মস্কো জানিয়েছে, রুশ যুদ্ধবিমান গিয়ে মার্কিন ওই ড্রোন তাড়িয়ে দিয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।