অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

কিংবদন্তি কণ্ঠযোদ্ধার প্রয়ান দিবস আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিনি তখন ৩২ পেরোনো যুবক। কণ্ঠে সুর আর মনে দেশপ্রেম। এই সম্বল নিয়ে নেমে পড়লেন স্বাধীনতা সংগ্রামে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইলেন, ভারতে গিয়ে কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ঘুরে ঘুরে জনমত তৈরি করলেন। এমনকি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে গিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে তাদের উৎসাহ-প্রেরণা দিলেন। শুধু তা-ই নয়, দেশ স্বাধীনের পর সরকারের ত্রাণ তহবিলে নিজের আয় করা প্রায় ১২ লাখ রুপি দিয়েছিলেন তিনি!

১৯৩৮ সালের ১০ই ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। ছোটবেলা থেকেই সংগীতের চর্চা। ২০ বছর বয়সে, ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত শিল্পী হন। এরপর প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক ঘটে ১৯৬২ সালে। বাংলাদেশের প্রথম রঙিন সিনেমা ‘সংগম’-এর গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

তবে তার জনপ্রিয়তার উত্থান হয় ১৯৬৮ সালের ‘এতটুকু আশা’ ছবির মাধ্যমে। এই ছবিতে সত্য সাহার সুরে তিনি ‘তুমি কি দেখেছো কভু’ শিরোনামের গানটি গেয়ে জনপ্রিয়তা পান। এটিই তার প্রথম গান, যেটি কালজয়ী হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা ক্রমশ বড় হয়েছে।

তার গাওয়া ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘নাচের পুতুল’, ‘ওরে নীল দরিয়া’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘মাটির মানুষ’ ও ‘আমি বন্দি কারাগারে’সহ বহু গান নন্দিত হয়েছে। এছাড়া ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’র মতো কালজয়ী দেশাত্মবোধক গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘পিচঢালা পথ’, ‘দীপ নেভে নাই’, ‘বিনিময়’, ‘জীবন থেকে নেয়া’, ‘মানুষের মন’, ‘আলোর মিছিল’, ‘সারেং বৌ’, ‘সখী তুমি কার’, ‘সূর্যগ্রহণ’সহ অনেক সিনেমায় গান করেছেন তিনি। ‘কোথায় আমার নীল দরিয়া’ শিরোনামে তার একটি অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০১৭ সালে।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া ২০১১ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছিল।

আজ বুধবার (৩০শে আগস্ট) তার চলে যাওয়ার দিন। ২০১৭ সালের এই দিনে মারা যান তিনি। প্রয়াণ দিনে তাকে ঘিরে বিশেষ কোনও আয়োজনের খবর পাওয়া যায়নি যদিও। তবে তিনি যেসব গান রেখে গেছেন কালের খেয়ায়, সেগুলো তাকে বাঁচিয়ে রেখেছে, রাখবে; শ্রোতাদের মনে, পরম ভালোবাসায়।

বিনম্র শ্রদ্ধা, বরেণ্য কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বার।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।