অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক, ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকার ঋণে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ নিলে সেই কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার সুপারিশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত টাস্কফোর্স।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সব ব্যাংকে নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া, আইপিও অনুমোদনের প্রাথমিক ক্ষমতা স্টক এক্সচেঞ্জের হাতে দেওয়ার প্রস্তাব করেছে টাস্কফোর্স। অর্থাৎ কোনও কোম্পানির আইপিও আবেদন স্টক এক্সচেঞ্জ বাতিল করলে বিএসইসি তা অনুমোদন দিতে পারবে না।

মৌলিক শর্ত:

৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানিকে স্থিরমূল্য পদ্ধতিতে এবং ৫০ কোটি টাকার কম মূলধনের কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে মূল বাজারে তালিকাভুক্ত না করা।

বিনিয়োগকারীদের জন্য সংরক্ষণ:

আইপিও শেয়ারের ৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে, যার মধ্যে ৫ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের জন্য সংরক্ষিত থাকবে।

পর্যালোচনা প্রক্রিয়া:

স্টক এক্সচেঞ্জ আইপিও আবেদন যাচাই-বাছাই করবে এবং প্রয়োজনে কোম্পানির কারখানা বা অফিস পরিদর্শন করবে।

সময়সীমা:

আইপিও অনুমোদনের পুরো প্রক্রিয়া ৬ মাসের মধ্যে শেষ করতে হবে।

গতকাল সোমবার (২৪ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এই সুপারিশ জমা দেয় টাস্কফোর্স।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।