দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। এছাড়া কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
এসব অফার উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪ এর নভোএয়ারের প্যাভিলিয়নে গিয়ে টিকেট কিনতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ৮ থেকে ১০ই ফেব্রুয়ারি এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী ও আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

সাশ্রয়ী মূল্যে কক্সবাজার ও কলকাতায় আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজের মধ্যে রয়েছে দুই রাত তিন দিন হোটেলে থাকার সুবিধা, আসা-যাওয়ার নভোএয়ারের টিকেটসহ অন্যান্য সুবিধা। বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহার করে বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।
কক্সবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, ওশান প্যারাডাইজ হোটেল এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, ডেরা রিসোর্ট এন্ড স্পা, হোটেল রামাদা, সীগাল হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল ও আলেগ্রো সুইটস।
এছাড়া কলকাতায় হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, দি পিয়ারলেস ইন ও হোটেল ক্যাম্পটন।
সংবাদ বিজ্ঞপ্তি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।