ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন কয়েক দিন আগে জানিয়েছিলেন, দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বলিউড ছবি ‘ফাইটার’। সুতরাং ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও একই দিনে ছবিটি মুক্তি পাবে।
আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) ছবিটি মুক্তি পেয়েছে, বিশ্বজুড়ে চলছে প্রদর্শনী, আসছে দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া। অথচ দেশে মুক্তির বিষয়ে এখনও স্পষ্ট খবর পাওয়া যায়নি ফাইটার চলচিত্রটি।
অনন্য মামুন জানালেন, এখনও সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মেলেনি। মামুন বলেন, ‘আজ (২৫শে জানুয়ারি) বিকাল ৪টায় সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখবেন। এরপর তারা ছাড়পত্র দিলে হয়তো রাতে শো চালাতে পারি। অন্যথায় শুক্রবার থেকে নিশ্চিত দেশের প্রেক্ষাগৃহে চলবে ‘ফাইটার’।
FIGHTER (Teaser): Hrithik Roshan | Deepika Padukone | Anil Kapoor | Siddharth Anand
এর আগে গত বছরের ৭ই সেপ্টেম্বর একই ঘটনা ঘটেছিল শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমার ক্ষেত্রে। বিশ্বজুড়ে সে দিন সকাল থেকেই ছবিটির প্রদর্শনী শুরু হয়। তবে বাংলাদেশে বিকাল নাগাদ সেন্সর করিয়ে সন্ধ্যায় মুক্তি দেন মামুন।
এদিকে ‘ফাইটার’ ছবিটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বারংবার পাকিস্তানকে নেতিবাচক ভঙ্গিতে দেখানোর কারণে কয়েকটি দেশ ইতোমধ্যে ছবিটি নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ওমান, কাতার, কুয়েত ও সৌদি আরব ইত্যাদি দেশগুলো।
হৃতিক লড়াই করতে আসছেন নতুন বছরে ‘ফাইটার’ নিয়ে
অবশ্য ভারতে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘ফাইটার’। দর্শক-সমালোচকরা ছবিটি উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, প্রথম দিনে এর ডমেস্টিক বক্স অফিস কালেকশন ২৫ কোটি রুপির বেশি হতে পারে।
উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।