পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি তাদের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির ১৩৭তম পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ‘২৫ – মার্চ ‘২৬) এবং সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ‘২৫ – মার্চ ‘২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫.০৮ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল মাত্র ২.৩৫ টাকা। অর্থাৎ নয় মাসের ব্যবধানে ইপিএস বেড়েছে ১১৬ শতাংশ।

সর্বশেষ প্রান্তিক, শুধু তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ‘২৬ – মার্চ ‘২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৬৩ টাকা।
নয় মাসে কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা করেছে ১৫ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার ৬০১ টাকা। গত বছর এই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৭ কোটি ১১ লাখ ৫০ হাজার ৭৪ টাকা।
আলোচ্য নয় মাসে কোম্পানিটির নিট টার্নওভার দাঁড়িয়েছে ১০১ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৬৫২ টাকা, যা গত বছর ছিল ৯১ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৯০৪ টাকা।
৩১ মার্চ ২০২৬ পর্যন্ত পুনর্মূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩১.৯০ টাকা, যা গত ৩০ জুন ২০২৫ শেষে ছিল ২৭.৭৯ টাকা।
৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯.১৩ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭.০৫ টাকা।
কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন স্বাক্ষরিত এই তথ্যে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনেই এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।