অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

স্যামসাং কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রযুক্তি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ও শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। দক্ষিণ কোরীয় কম্পানিটির কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে এই ধর্মঘটের ফলে উৎপাদন ব্যাহত হবে না।

শুরুতে তিন দিনের জন্য ধর্মঘট ডাকা হলেও গতকাল বুধবার প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দর-কষাকষির টেবিলে আনতে ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। এই ট্রেড ইউনিয়নটি হাজার হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশাল এই প্রযুক্তি কম্পানির ইতিহাসে চলমান ধর্মঘট সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের ঘটনা। চিপ তৈরির এই কম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

কর্তৃপক্ষ মাত্র গত সপ্তাহেই জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা বিপুল পরিমাণ পরিচালন মুনাফা করতে যাচ্ছে।

ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিকস ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘(আমরা) জুলাইয়ের ১০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় সাধারণ ধর্মঘট ডেকেছি। আলোচনা করতে কর্তৃপক্ষের কোনো ইচ্ছা নেই, এ কথা জানার পর আমরা এই ধর্মঘট ডেকেছি।’

ধর্মঘট শুরু হয় গত সোমবার।

সেদিন পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কাজ বন্ধ করে দেন। বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে যে লড়াই চলছে, তারই অংশ হিসেবে এই ধর্মঘট ডাকা হয়। শুরুতে ঠিক করা হয়েছিল যে ধর্মঘট তিন দিন চলবে। স্যামসাংয়ে অনেক দিন ধরেই কোনো ট্রেড ইউনিয়ন ছিল না। এরপর জুনে প্রথমবারের মতো শ্রমিকরা এক দিনের জন্য ধর্মঘট করেন।

ইউনিয়নের সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি। কম্পানিতে যত শ্রমিক আছেন তার এক-পঞ্চমাংশের বেশি এই ট্রেড ইউনিয়নের সদস্য।

কম্পানিটি অবশ্য গতকাল জানিয়েছে, এই ধর্মঘটের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না। একজন মুখপাত্র জানিয়েছেন, স্যামসাং ইলেকট্রনিকস এটা নিশ্চিত করবে যে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না। ইউনিয়নের সঙ্গে সরল বিশ্বাসে দর-কষাকষি করতে কম্পানি অঙ্গীকারবদ্ধ বলে ওই মুখপাত্র জানান। তবে ইউনিয়ন বলছে, উৎপাদনে বিঘ্ন ঘটছে বলে পরিষ্কারভাবে দেখা গেছে।

সূত্র : এএফপি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।