বাংলা জীবনমুখী গানের কিংবদন্তি সংগীত শিল্পী কবীর সুমন হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরলেন। বর্তমানে আগের চেয়ে বেশ সুস্থ অনুভব করছেন এ জনপ্রিয় কিংবদন্তি সংগীত শিল্পী।
শিল্পীর হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরটি নিশ্চিত করেছেন সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত। মনীষা তার ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেন। লেখেন, ‘কবীর সুমন আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থ আছেন। সবাইকে ধন্যবাদ।’
২৯শে জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। ওইদিনই বেলা সাড়ে তিনটায় হার্ট ফেইলিওর নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কবীর সুমনকে।
শ্বাসকষ্ট নিয়ে সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে আসেন তিনি। এরপরেই মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন, কার্ডিওলজির আন্ডারে সিসিইউতে ভর্তি করা হয় তাকে।
সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয় মেডিকেল বোর্ড। রাখা হয় অক্সিজেন সাপোর্টে। একাধিক স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসকদের চিকিৎসায় শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে এই মুহূর্তে বাড়িতে অবস্থান করছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।