পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের (CITYBANK ) নগদ ও বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
ব্যাংকটি শেয়ার হোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ব্যাংকটি জানিয়েছে যে, তারা ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিনের সাহায্য ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে এবং বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বিও একাউন্টে পাঠিয়েছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমনখবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদেরঅবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।