বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। একের পর এক চির বিদায়ের খবর। উস্তাদ রশিদ খাঁর মৃত্যুর দুদিন যেতে না যেতেই মারা গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ডা. প্রভা আত্রে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
গত শনিবার (১৩ জানুয়ারি) নিজের বাড়িতে মৃত্যু হয় এ গায়িকার। জানা গেছে কাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রভা আত্রের শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রভা আত্রের পরিবারের বরাতে জানা যায়, ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন ডা. প্রভা আত্রে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। মুম্বাইতে গত শনিবার তার অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল।
ডাঃ প্রভা আত্রের গান দেখতে এখানে ক্লিক করুন
তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। তাঁর গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড়ে গুলাম আলি খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ভিমসেন যোশির পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল।
আর্জেন্টিনা ফুটবলে মারাত্মক দুঃসংবাদ বছরের শেষে
ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো বহু পুরস্কারে ভূষিত করেছে। সংগীতে তার অবদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সংগীতের উপর বহু বইও লিখেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।