অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

দেশের ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ২০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্ত

মৌসুমি বায়ু এখন দেশের ওপর মোটামুটি সক্রিয়। আর এ কারণেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে—৭৬ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে—৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।