পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের জায়ান্ট কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি (UNIQUEHRL) আজ বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) স্পট মার্কেটে শেষ লেনদেন হচ্ছে ।
গত বৃহস্পতিবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছিল । আগামীকাল সোমবার (২৩শে অক্টোবর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডারা ২ টাকা পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬.৪২ টাকা, যা আগের বছর ৩.৩৪ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৫.১৩ টাকা, যা আগের বছরে ছিল ০.৬০টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮৮.৫১ টাকা, যা আগের বছরে ছিল ৮৪.৯১টাকা।
আগামী ১২ই ডিসেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।