দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ দিন বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার (৩১শে ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খানের সই করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংক বন্ধ থাকায় ঐ দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
এতে বলা হয়েছে, জনপ্রশাসনের ২৮ই ডিসেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ৭ই জানুয়ারি তফসিলি সব ব্যাংক বন্ধ থাকবে।
এর আগে ২৮ ডিসেম্বর ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসনের উপ-সচিব সোনিয়া হাসানের সই করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ই জানুয়ারি সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য, গত বছরের ২৪শে ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।