রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক (মিডিয়া) মোঃ শাহজাহান শিকদার জানিয়েছেন, আজ সোমবার ৭টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার ৬ মিনিট পর ৭টা ৫৯ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়। পরে আরও ১০টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক (মিডিয়া) মোঃ শাহজাহান শিকদার বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।