ভারতের নিজেদের মিডিয়া অপারেশন যুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হল ওয়ল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এমনই দাবি করল ব্লুমবার্গের এক রিপোর্ট। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে বিনোদন জগতে জোর চর্চা চলছিল জি আর সোনির মার্জার নিয়ে। তবে সেই চুক্তি ভেস্তে যায়। এরই মাঝে হাত মেলাচ্ছে ডিজনি ও রিলায়েন্স।
রিপোর্ট অনুযায়ী, গত ২০২৩ সালের ডিসেম্বরেই লন্ডনে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রিলায়েন্স এবং ডিজনি-স্টারের মধ্যে। ডিজনি স্টার এবং রিলায়েন্সের মার্জারের ফলে বিনোদন জগতে এটাই হতে চলেছে সবথেকে বড় মার্জার। এর আগে সোনি ও জি-র মার্জারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে দুই বছর আগে এর ঘোষণা হলেও সম্প্রতি সেই চুতি ভেস্তে যায়। এদিকে রিলায়েন্স ও ডিজনি স্টারের মার্জার তার থেকেও বড় আকারের হবে বলে জানা যাচ্ছে। এই আবহে দেশের স্ট্রিমিং ব্যবসাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুন…
রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স এবং ডিজনির সংযুক্তিকরণে যে নয়া সংস্থা স্থাপিত হবে, তার ৬১ শতাংশ মালিকানা থাকতে পারে রিলায়েন্সের হাতে। আর বাকিটা থাকতে পারে ডিজনির হাতে। তবে চুক্তি চূড়ান্ত হওয়ার সময়ে মালিকানার এই ভাগাভাগিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে রিপোর্টে।
জানা গিয়েছে, টাটা প্লে-তে ডিজনির অংশীদারিত্ব আছে। সেটা রিলায়েন্স অধিগ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির অধীনে থাকবে জিও সিনেমা। ডিজনি প্লাস হটস্টারও এই চুক্তির আওতায় পড়বে। আপাতত ডিজনির এই ওটিটি প্ল্যাটফর্ম লোকসানে চলছে। আইপিএল, ভারতে অনুষ্ঠিত ক্রিকেট সিরিজ দেখানোর অধিকার হারিয়েছে তারা। ভারতে ওটিটি মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্সের শো এবং সিনেমা দেখানোর অধিকারও হটস্টারের থেকে জিও সিনেমার হাতে গিয়েছে।
আরও পড়ুন…
আদানি গোষ্ঠীর অস্ত্রসরঞ্জাম উৎপাদন কারখানা চালু
আরও জানা গিয়েছে, এই মার্জারের জন্য দুই পক্ষই বিগত বেশ কয়েক মাস ধরে দর কষাকষি চালিয়ে গিয়েছে। এরপর গিয়ে গতবছরের শেষ লগ্নে লন্ডনে টার্মশিটে সই করে দুই সংস্থার কর্তারা। লন্ডনের সেই বৈঠকে ডিজনির তরফ থেকে লন্ডনের বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন আধিকারিক কেভিন মায়া এবং মুকেশ আম্বানির আস্থাভাজন মনোজ মোদী।
উল্লেখ্য, এই দুই সংস্থা এক হলে দেশে খেলা দেখার অভিজ্ঞতা পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে টিভিতে আইপিএল সম্প্রচারের অধিকার রয়েছে স্টারের কাছে। আর অনলাইন স্ট্রিমিং করে জিও সিনেমা। এদিকে ভারতে যত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে, তা দেখানোর অধিকার আছে স্পোর্টস ১৮-এর কাছে। এই আবহে নতুন সংস্থা একচেটিয়া ভাবে ভারতীয় ক্রিকেট সম্প্রচারের দুনিয়ায় রাজ করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।