অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আমন সংগ্রহে জটিলতা হলে দায় মিলার ও মাঠ কর্মকর্তার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি মৌসুমে আমন সংগ্রহ কার্যক্রমে বিনা কারণে কালক্ষেপণ করে সংগ্রহ সফল করার ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট মিলার ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর তার দায় বর্তাবে বলে সতর্ক করেছে খাদ্য অধিদফতর।

অধিদফতর থেকে সম্প্রতি দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৩শে নভেম্বর থেকে চলতি অভ্যন্তরীণ আমন সংগ্রহ, ২০২৩-২০২৪ মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চলতি চাল আমন সংগ্রহে জটিলতা হলে দায় মিলার ও মাঠ কর্মকর্তারসংগ্রহ মৌসুমে ৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ দশমিক ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও বলা হয়, চলতি আমন সংগ্রহ মৌসুমে চালকল মালিকদের সঙ্গে চুক্তি করার সর্বশেষ তারিখ ছিল ৭ ডিসেম্বর। এই নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি হওয়া সিদ্ধ চালের পরিমাণ ৩ লাখ ৯৪ হাজার ৯৮৯ মেট্রিক টন। যা মোট ছাঁটাই ক্ষমতার মাত্র ২২ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সর্বমোট ১ লাখ ৮১ হাজার ২৩১ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩ হাজার ৫১৩ মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সরবরাহ করা সিদ্ধ চালের পরিমাণ চুক্তি পরিমাণের ৪০ শতাংশেরও কম। অথচ পাক্ষিক ছাঁটাইক্ষমতা অনুযায়ী, চুক্তি করা চাল ১০ দিনের মধ্যে গুদামে সরবরাহ করা সম্ভব ছিল।

চিঠিতে বলা হয়েছে, এমতাবস্থায় অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশ, ২০২২ এর ৭ নং অনুচ্ছেদের শর্ত মোতাবেক এবং সংগ্রহের অন্যান্য নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করার বিষয়ে সংশ্লিষ্ট চুক্তিবদ্ধ মিলারদেরকে ব্যাখ্যা তলব ও মিল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অনুরোধ করা হলো।

আরও বলা হয়, দ্রুততম সময়ে চাল সরবরাহ না করে বিনা কারণে কালক্ষেপণ করে পরবর্তীতে চালের বাজারদর বৃদ্ধি পেয়ে সংগ্রহ সফল করার ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট মিলার ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর তার দায় বর্তাবে। পাশাপাশি চুক্তিবদ্ধ মিলারের বিরুদ্ধে চুক্তির শর্ত, সংগ্রহ বিষয়ক বিভিন্ন নির্দেশনা এবং অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।