শেয়ারবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের(RAKCERAMIC ) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ ই জুলাই ২০২৪ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ –জুন ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (Consolidate Eps) হয়েশাণ(০.০২)টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ( Eps) ছিল ০.৩০ টাকা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (Consolidate Eps )হয়েছে ০.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (Restated Eps) হয়েছিল ০.৬৭ টাকা।
গত ৩০ শে জুন ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৭.৩৮ টাকা।