অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শিল্পকলার জাতীয় নাট্যশালায় হয়ে গেলো গৌতম কৈরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী। ছবিটিতে বঙ্গমাতা রেনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

শোকাবহ আগস্ট মাসকে উপলক্ষ করে সোমবার বিকেলে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা: ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নাসরিন মুস্তাফা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহমেদ।

ছবিটিতে বঙ্গমাতার ৩ বছর বয়সের সময়কাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে। ২৮ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ৮ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত জাতীয় জাদুঘরে প্রতি ঘণ্টায় প্রদর্শন করা হবে।

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিটি শাখা ও বিভিন্ন স্কুল-কলেজে ৮ আগস্ট থেকে প্রদর্শিত হতে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।