সরকার ভোজ্য তেলের অস্থিরতা নিরসনে কাজ করছে। বন্দর থেকে শুরু করে খাতুনগঞ্জ সবখানেই তেলের মজুদ যাচাই-বাছাই ও মটিনরিং চলছে।
এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের অস্থিরতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) খুলনায় দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে এ কথা বলেন ওই উপদেষ্টা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া পাটকল আর সরকারিভাবে চালুর কোনো সুযোগ নেই। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে আগের সরকারের করা পাটকল লিজ নীতিমালা পরিবর্তন করা হচ্ছে।
যেখানে বিজিএমসির মিলগুলিতে পাটের পাশাপাশি অন্য পণ্য উৎপাদনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এরফলে স্তিমিত থাকা পাটকল লিজ প্রক্রিয়া গতি পাবে, সৃষ্টি হবে কর্মসংস্থান।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।