অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে। এ মডিউলের মাধ্যমে ভ্যাট ফেরতের আবেদন অনলাইনে জমা দেওয়া, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা সহজ হবে।

নতুন মডিউলের মাধ্যমে বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এবং অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত ভ্যাট ফেরত সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে পাঠানো যাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।