অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বল পেটাতে গিয়ে ব্যাট ভাঙলেন গেইল, তুলে নিল ৫ বলে ২৪ রান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বয়স কোন ব্যাপার না, বয়স যতই হোক না, ক্রিস গেইলের চির তরুণ মারকুটে মেজাজের পরিবর্তন নেই। ক্রিকেট মাঠে এখনও তিনি বোলারদের ত্রাস হয়েই নামেন। ২২ গজের ক্রিজে রাজত্ব করেন দোর্দণ্ড প্রতাপশালী সম্রাটের মতো। গতকাল গেইল আরও একবার হাজির হয়েছিলেন ঝড় হয়ে। লিজেন্ডস লিগ ক্রিকেটে ‘গেইল-তাণ্ডব’ দেখল বিশ্ব।

গতকাল বুধবার (২২শে নভেম্বর) লিজেন্ডস লিগ ক্রিকেটে দেখা মিলল গেইলের তাণ্ডব। এক ওভারের পাঁচ বলে তুললেন ২৪ রান। এতোটাই মারমুখি হয়ে উঠেছিলেন তিনি যে, বাউন্ডারি মারতে গিয়ে ব্যাটই ভেঙে ফেলেন। শেষ পর্যন্ত ১৯২.৫৯ স্ট্রাইক রেটে ৫২ রান করে ড্রেসিং রুমে ফেরেন।

এদিন আটটি চার ও ২টি ছক্কায় এই ইনিংস খেলেন গেইল। তারই একটি শট খেলার পথে গেইলের ব্যাট ভেঙে যায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও লিংক

এদিন ভিলওয়ারা কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে খুনে মেজাজে হাজির হন গুজরাট জায়ান্টসের গেইল। শুরু থেকেই চার ছয় হাঁকানোর দিকে মনযোগ দেন তিনি। এরই মধ্যে চতুর্থ ওভারের প্রথম বলে রানআউট হয়ে যান জ্যাক ক্যালিস। প্রোটিয়া তারকা আউট হওয়াতেই বুঝি মেজাজটা আরও চড়ে যায় গেইলের। ফলে ষষ্ঠ ওভারে ইংলিশ পেসার রায়ান সাইডবটমকে বেধড়ক মারেন এই ক্যারিবীয় দানব।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান গেইল। স্ট্রাইক পাওয়া প্রথম বলেই ছক্কা হাঁকান গেইল। তৃতীয় বলেরও একই পরিণতি হয়। চতুর্থ বলটা চার হয়। পঞ্চম ও ষষ্ঠ বলেও বাউন্ডারি হাঁকান গেইল। সাবেক ইংলিশ পেসারের এক ওভারে ২৪ রান তুলে ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। অর্থ্যাৎ আগের ১৮ বলে তুলেছিলেন ২৬ রান।

ব্যাট ভাঙার ঘটনাটাও এই ওভারেই ঘটে। সাইডবটমের ওভারের চতুর্থ বলটি সজোরে হাঁকিয়েছিলেন গেইল। কিন্তু বল ব্যাটে লাগতেই তা ভেঙে যায়। তবে বলটা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি পেরিয়ে যায়। পরে ড্রেসিং রুম থেকে ব্যাট চেয়ে নিয়ে আরও দুটি চার মারেন তিনি। এদিন অবশ্য গেইলঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ বলে ৫২ রান করেই থেমে গেছেন গেইল।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।