বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চেয়ারম্যান শিগগিরই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
আজ রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
গভর্নর ও এনবিআর চেয়ারম্যানের নিয়োগ প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন, এখন গভর্নর নিয়োগের বিষয়ে চিন্তা করছি, এনবিআরের বিষয় ভিন্ন। চেয়ারম্যান তো প্রশাসন থেকেই আসেন। গভর্নর ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিগগির নিয়োগ দেয়া হবে।
ইসলামী ব্যাংক দখল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলছি কেউআইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে যেই হোক।