ইসরায়েল-হামাস যুদ্ধে গাজায় গুরুতর আহত হয়েছেন ‘ফাওদা’ সিরিজখ্যাত অভিনেতা ইদান আমেদি। সোমবার (৮ই জানুয়ারি) হামাস গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন অভিনেতা।
অভিযানের সময় দুপক্ষের গুলি বিনিময়ের সময় আমেদি গুরুতর আহত হন। এই মুহূর্তে গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
নেটফ্লিক্সের ‘ফাওদা’ সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা। গত ৭ই অক্টোবর হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দেশের যুবকদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল নেতানিয়াহুর সরকার। সেই ডাকে সাড়া দিয়েই সেনাবাহিনীতে যোগ দেন ইদান।

অভিনেতার পাশাপাশি, গায়ক হিসেবেও পরিচিত এই তারকা। ২০১৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ফাওদা’। প্রথম থেকেই এই সিরিজ নজর কেড়ে নেয় বিশ্বের সিরিজপ্রেমী মানুষদের।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।