অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসজি ছেড়ে বার্সায় যেতে চান নেইমার, বিপক্ষে জাভি!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এমনিতেই ঝামেলায় আছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার সৃষ্টি করলেন আরেক সংকট। সুস্থ হয়ে ফিরে ফরাসি ক্লাবটিকে তিনি জানিয়ে দিয়েছেন, পিএসজিতে আর থাকতে চান না! 

অনেক দিন ধরে গুঞ্জন চলছে যে, ৩১ বছর বয়সী সাবেক ক্লাব বার্সায় ফিরতে চান। নতুন খবরটি হচ্ছে, সেই সম্ভাবনার পালে জোর হাওয়া দিচ্ছেন স্বয়ং নেইমার। তবে তা সহজ হবে কিনা সেটাই দেখার বিষয়! কারণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলেও কাতালানদের ভেতরে এ নিয়ে চলছে বিতর্ক।

তার পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপের সৃষ্টি হয়ে গেছে। ইএসপিএনের খবরে বলা হয়েছে, এক পক্ষ তার ফেরার পক্ষে থাকলেও আরেক পক্ষ তার ফেরার পক্ষে নয়। বিপক্ষ গ্রুপটির সদস্য খোদ বার্সা কোচ জাভি হার্নান্দেজ! তার বিশ্বাস বর্তমান বার্সা দলটিতে ব্রাজিল তারকা হয়তো খাপ খাবে না! তার ওপর রয়েছে ক্লাবটির আর্থিক সমস্যাও। নতুন মৌসুমে লা লিগা শুরুর আর ৬দিন বাকি। অথচ নতুন সাইনিং ইলকায় গুন্দোগান, ওরিওল রোমেউ ও ইনিগো মার্তিনেজকেই তারা নিবন্ধন করতে পারেনি। এমনকি যারা চুক্তি নবায়ন করেছে তারাও।

এই অবস্থায় গেতাফের বিপক্ষে রবিবারের ম্যাচে খেলানোর জন্য ১৩জন খেলোয়াড় বৈধ হিসেবে আছে। সেটা ১১ জনেও নেমে আসতে পারে। কারণ, কয়েক দিনের মধ্যে হয়তো ফ্র্যাঙ্ক কেসি ও উসমান দেম্বেলের ক্লাব ছাড়ার প্রক্রিয়া বার্সা শুরু করতে পারে। ফলে নেইমার ইস্যু বার্সার বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সেটা নেইমারের ইচ্ছা ও চুক্তি করার ক্ষেত্রে তার ছাড় দেওয়ার ভাবনা থাকার পরেও। জানা গেছে, এখনও সম্ভাব্য চুক্তি নিয়ে বার্সা ও পিএসজির মধ্যে কোনও আলোচনা হয়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।