অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সুয়েজ খালের আয় কমেছে হুতি বিদ্রোহী কেন্দ্র করে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে ওই রুট দিয়ে চলাচলকারী প্রায় ৯০ শতাংশ পণ্যবাহী জাহাজ রুট পরিবর্তন করেছে। এতে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। মিসরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সুয়েজ খাল।

হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৃষ্ট সংকটে আগের বছরগুলোর তুলনায় ২০২৪ সালে সুয়েজ খালের আয় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

বড় শিপিং কম্পানিগুলো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিরিক্ত পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ-আমেরিকায় যাতায়াত করছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে মিসর।

আরও পড়ুন…

হুতির হামলা এবার ইরানগামী কার্গো জাহাজে

গত সোমবার তেল কম্পানিগুলোর সঙ্গে এক সভায় মিসরীয় প্রেসিডেন্ট বলেন, ‘সুয়েজ খাল থেকে মিসর প্রতিবছর প্রায় হাজার কোটি ডলার আয় করত, সেই রাজস্ব এখন ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। অথচ আমাদের কম্পানি ও অংশীদারদের ঠিকই অর্থ দিতে হচ্ছে।’

২০২২-২৩ অর্থবছরে এই খাল থেকে মিসরের রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ৮৬০ কোটি মার্কিন ডলার। জাতিসংঘ গত জানুয়ারি মাসের শেষের দিকে জানিয়েছিল, আগের দুই মাসে সুয়েজ খাল দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা ৪২ শতাংশ কমেছে।

আরও পড়ুন…

হুতি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আংকটাড) তথ্য মতে, আগের বছরের তুলনায় সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কনটেইনার জাহাজ চলাচল কমেছে ৬৭ শতাংশ, ট্যাংকারের ট্রানজিট ১৮ শতাংশ, শস্য ও কয়লা বহনকারী বাল্ক কার্গো জাহাজের ট্রানজিট কমেছে ৬ শতাংশ এবং গ্যাস পরিবহন কার্যত স্থবিরই হয়ে পড়েছে।

এশিয়া ও ইউরোপকে সংযোগকারী বিশ্বের সবচেয়ে দ্রুত নৌ রুট সুয়েজ খাল। এর দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার বা ১২০ মাইল। বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ পরিবহন হয় এই পথ দিয়ে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সুয়েজ খাল দিয়ে বিশ্বের ১০ শতাংশ তেল বাণিজ্য এবং ৮ শতাংশ প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য হয়ে থাকে।

সূত্র : এএফপি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।