অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

অ্যামাজনের চাকরি ছেড়ে হারালেন ২ কোটি ২৩ লাখ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অ্যামাজন কর্মীদের হোম অফিসের পরিবর্তে সশরীর অফিস করার ঘোষণা দেওয়ায় চাকরি ছেড়ে দিয়েছেন এক কর্মী। আর এ কারণে ওই কর্মীকে প্রায় ২ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা (২ লাখ ৩ হাজার মার্কিন ডলার) ক্ষতি মেনে নিতে হয়েছে।

অ্যামাজনের সাবেক ওই কর্মী সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। রিমোট কর্মী হিসেবেই তার নিয়োগ ছিল। তিনি জানিয়েছেন, হঠাৎ তাঁকে সশরীর অফিসে আসার ঘোষণা দিয়ে বদলির কথাও বলা হয়। কিন্তু শুধু চাকরির জন্য তিনি স্বপ্নের জীবন ত্যাগ করতে বাধ্য হননি। এ কারণে তাঁর পাওনা বেতন থেকে ২ লাখ ৩ হাজার মার্কিন ডলার কেটে নেওয়া হয়েছে।

নিউইয়র্কভিত্তিক এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজারের পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি বলেছেন, ২০২০ সালের এপ্রিলে কোভিড মহামারির সময় তিনি অ্যামাজনে যোগ দেন। সম্প্রতি তিনি সেখানে সম্পত্তি কিনেছেন। এ কারণে সে স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়ার কোনো মানসিকতা তার ছিল না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যামাজন কর্মীদের সশরীর অফিসে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করতে বলে একটি আদেশ জারি করেছিল। ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার বলেছেন, আদেশটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

অ্যামাজনের সাবেক ওই কর্মী বলেন, প্রতিষ্ঠানটির কিছু ব্যবস্থাপক দ্রুত আদেশটি বাস্তবায়ন করেছিলেন। এ কারণে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি। কিন্তু তাকে হোম অফিস বাতিল করে নিউইয়র্ক থেকে প্রায় তিন হাজার মাইল দূরে সিয়াটলে বদলি করা হয়েছিল। এমনকি তাঁকে এ কারণে পদোন্নতি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

কিন্তু এতে আসন্ন ক্ষতির কথা ভেবে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। হঠাৎ এই বদলির কারণে তিনি ও তার পরিবার প্রায় ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৩৯০ টাকা (১ লাখ ৫০ হাজার ডলার) ক্ষতির সম্মুখীন হবেন। তিনি প্রতিষ্ঠানের কাছে এই বদলি প্যাকেজ চেয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। পরে তিনি নিজেই ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছেড়ে দেন।

অ্যামাজনের সাবেক ওই কর্মী বর্তমানে একই বেতনে নতুন একটি চাকরিতে যোগদান করেছেন।

অ্যামাজনের মুখপাত্র ব্রাড গ্লাসার বলেছেন, ‘আমরা বারবার আমাদের অবস্থান স্পষ্ট করেছি। গত ফেব্রুয়ারিতে আমরা কর্মীদের জানিয়েছিলাম, মে মাস থেকে সপ্তাহে তিন বা তার বেশি দিন অফিসে আসা শুরু করতে হবে। কারণ, আমরা বিশ্বাস করি, এটি দীর্ঘমেয়াদি ভালো ফল দেবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।