অর্থ লিপি

১৮ এপ্রিল ২০২৬ শনিবার ৫ বৈশাখ ১৪৩৩

‘টাইগার ৩’ তে দেখা যাবে হৃতিক রোশনকেও!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমাটি আগামী ১২ই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রথম দিনে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ কোটি রুপিরও বেশি মূল্যের টিকিট।

এদিকে এ সিনেমা নিয়ে ঘিরে যতটানা উন্মাদনা চলছে তার চেয়ে বেশি জমাট বেঁধেছে রহস্য। ছবিতে দর্শকদের জন্য থাকছে একের পর এক চমক।

শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কবীর ওরফে হৃতিক রোশনকে। এছাড়াও ক্যামিও চরিত্রে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ স্পাই ইউনিভার্সের তিন চরিত্রের ক্রসওভারই দেখা যাবে এ সিনেমায়।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, ‘টাইগার-৩’তে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। সূত্রের তরফে তাদের জানানো হয়, আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের সব স্পাইকে একত্রে নিয়ে আসবেন এই ছবিতে। কেউ জানে না এটা এখনও, তবে ‘টাইগার ৩’ -এ পাঠান এর পাশাপাশি কবীরকেও দেখা যাবে। একমাত্র গুটিকয়েক মানুষ জানেন, আদিত্য কীভাবে ‘টাইগার-৩’ নিয়ে ভেবেছেন, এখন সবটা নিয়ে রাখঢাক বজায় রাখা হচ্ছে। অপেক্ষা ১২শে নভেম্বরের।

এদিকে সম্প্রতি হৃতিককে একটি ইভেন্টে ভক্তরা ঘিরে ধরেন জিজ্ঞেস করেন, আপনি কী টাইগার ৩ ছবিতে আছেন? তিনি উত্তরে একটা হাসি দেন, এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। তারপর বেরিয়ে যান সেখান থেকে। এতে মনে করা হচ্ছে যে খবর এতদিন হাওয়ায় ভাসছিল সেটা সত্যি। যদিও সঠিক উত্তরটা ১২ই নভেম্বরই পাওয়া যাবে।

সালমান খান এজেন্ট টাইগার হয়ে ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। এর আগে টাইগার বার্তা দিয়েছিলেন যে নিজেকে নির্দোষ এবং দেশপ্রেমী প্রমাণ করার জন্যই তিনি আসছেন। Tiger 3 Trailer

এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন আসছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমান ভক্তরা।

জানা গেছে, আসন্ন দিওয়ালিতে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

সিনেমাটিতে অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।